সম্পদকীয়
নবমপরশ এক নজরে
উপজেলা
এম এ আসাদ ভূঞা
মনোহর, সাদৃশ্য ও বৈসাদৃশ্যে অবস্থিত, ছায়াঘেরা, পাখি ডাকা, মায়াময়, নয়নাভিরাম চিরসবুজের মনোমুগ্ধকর ছায়ানীড় ঐতিহাসিক নরসিংদী জেলা। এখানে জন্ম নিয়েছে জাতীয় ও আন্তর্জাতিকভাবে খ্যাত ও দেশবরণ্য গৌরবময় কৃতি সন্তানেরা। জীবনযুদ্ধে উপনীত হয়ে দিগি¦জয়ের নেশায় এ ভ্রহ্মাণ্ডে বিচরণ করছে বিচরণ করছে তাঁরা। কিন্তু কালের আবর্তে ও বিবর্তনে স্মৃতিচারণ করতে পারছেনা নিজ এলাকার- যেখানে জন্ম নিয়ে আসছে অনাদি-অনন্তকাল থেকে পূর্বপুরুষেরা। শুধু কি তাই, সঠিক সন্ধানের অভাবে আপনজন ও নিকটতম ব্যক্তি আজ বিস্মৃতির অতলে হারিয়ে যাচ্ছে। সেই বিস্মৃতির অতীত ও বর্তমানকে ঘিরে জাগতিক সেতুবন্ধন গড়ার দিশারী হিসেবে প্রণীত ‘‘নবমপরশ’’ নরসিংদী জেলা নির্দেশিকা। নরসিংদী জেলার মাটি ও মানুষ, পরিবেশ-পরিচিতি, ইতিহাস-ঐতিহ্য, ব্যক্তি ও ব্যক্তিত্বের কৃতিত্ব ‘‘নবমপরশ’’ এর প্রতিপাদ্য বিষয়। তন্মধ্যে বিশেষভাবে রাজনৈতিক প্রেক্ষাপট, ভাষা আন্দোলন, গণআন্দোলন, মুক্তিযুদ্ধ, কবি-সাহিত্যিক, ঐতিহাসিক স্থান ও তথ্যাবলি, শিক্ষা-সংস্কৃতি, প্রাকৃতিক সম্পদ, কৃষি ও শিল্প কারখানা, সমবায়, নারী-পুরুষের পেশাগত দক্ষতা, টেলিযোগাযোগ ও যাতায়ত ব্যবস্থা এবং ইউনিয়ন পরিষদ চেয়াম্যানদের পরিচিতিসহ এলাকার অতীত বর্তমানকে ঘিরে রচিত বিশদ উপাখ্যান। এ নির্দেশিকার মাধ্যমে ঐতিহ্যবাহী নরসিংদী জেলা জানার, বুঝার ও গবেষণার অপূর্ব সুযোগ রয়েছে। ‘নবমপরশ’ নরসিংদী জেলাবাসির ভালবাসার প্রতিচ্ছবি হোক এ প্রত্যাশা করি।
সৈয়দা আরজুদাসাদ
প্রকাশক
নরসিংদী তথা বর্তমান নরসিংদী জেলার ভৌগোলিক সীমারেখার মধ্যে অতীত ও বর্তমানকে ঘিরে তথ্যবহুল ঘটনার তাত্ত্বিক পর্যালোচনার সংক্ষিপ্ত দিক নির্দেশের ব্যতিক্রমধর্মী প্রকাশনা ‘নবমপরশ’ নরসিংদী জেলা নির্দেশিকার তিনটি সংস্করণেই নিজেকে সম্পৃক্ত রাখতে পেরে ধন্য মনে করছি| কেননা এ সংকলনটি শুধু নরসিংদী জেলাবাসিকে নির্দেশনা দিয়েই ক্ষান্ত থাকছে না | গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে বাংলাদেশের সার্বিক তথ্যভাণ্ডার সমৃদ্ধির জন্য তথ্য সংগ্রহের ক্ষেত্রে সুনির্দিষ্ট রূপরেখার মাইলফলক হিসেবে কাজ করবে | সম্পাদক সাহেবের বিষয়ভিত্তিক তথ্য সংগ্রহের ধারা ও পদ্ধতিগত রূপরেখা যদিও অতি সংক্ষিপ্ত তথাপি এর নিকুঞ্জে প্রোথিত রয়েছে নির্ঝর ধারা | প্রাথমিকভাবে এ প্রবাহকে গতিময় করতে সাংগঠনিকভাবে ন্যূনতম সহযোগিতা করছি মাত্র | তাঁর এ ক্ষুদ্র প্রয়াসকে সফল করতে যারা সহযোগিতা করেছেন তাঁদেরকেও জানাই আন্তরিক মোবারকবাদ | আমার বিশ্বাস সমগ্র বাংলাদেশকে যদি ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে ভাগ করে আরো উন্নততর আঙ্গিকে তথ্য সংগ্রহ করা যায় তবে একদিন এ তথ্য হবে রত্নভাণ্ডার আর আমাদের প্রজন্ম ইতিহাস, সাহিত্য, নিজস্ব সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্য, সুদীর্ঘ স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধে নরসিংদীর জনগণের গৌরবোজ্জ্বল ভূমিকাসহ পৌরাণিক ও প্রত্নতত্ত্বের বিবরণ খুঁজে পাওয়া যাবে| পরিশেষে সুধীজনের আলোচনা ও সমালোচনায় এ প্রয়াস সফল হোক এ কামনা করি |
নবমপরশ কি ?
নরসিংদী জেলার ছয়টি উপজেলার সর্বশ্রেণির জনগণের মধ্যে সমন্বয় সাধনের লক্ষ্যে সামাজিক ও প্রতিবেশীসুলভ মনোভাব গড়ে তোলা, সার্বিক যোগসূত্রের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা এবং সচেতন মানুষের পার¯পরিক সহযোগিতা ও একাত্মতার প্রয়াসকে সুদৃঢ় করার অভিপ্রায়ে উপজেলা ছয়টির (নরসিংদী+বেলাব+মনোহরদী+পলাশ+রায়পুরা+শিবপুর) নামের আদ্যাক্ষরে সমন্বিত ও সংযোজিত (ন+ব+ম+প+র+শ) নামকরণের ধারণা নিয়ে নবমপরশ নরসিংদী জেলা নির্দেশিকা” প্রকাশিত।
প্রতীকীবাদ (Symbolism) বৃত্তাকার গাড় সবুজ শ্যামলীময় বাংলার অভ্যন্তরে স্বচ্ছ, শুভ্র নরসিংদী জেলা মানচিত্রের বুকে শহীদি রক্তের রক্তিমাভায় খচিত স্বাধীকার প্রিয় সংগ্রামী জনতার উন্নত শির নবমপরশ এবং জেলাবাসির চেতনা ও সমন্বয়ের মূর্ত প্রতীক (Symbolism) নবমপরশ
নবমপরশ নরসিংদী জেলা নির্দেশিকা কেন ?
জাতি, ধর্ম, বর্ণ ও মতবাদ নির্বিশেষে নরসিংদী জেলাবাসির সামাজিক ও প্রতিবেশীসুলভ আচরণ গড়ে তোলার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দভাব জাগ্রত করা তথা দেশবাসি ও বিশ্ববাসির দরবারে ইতিহাস ঐতিহ্যে ভরপুর এবং সর্বদিক থেকে স্বয়ংসম্পূর্ণতার দাবিদার, আধুনিকতার আঙ্গিকে উন্নয়নগামী জেলা হিসেবে প্রতিষ্ঠা লাভ করা। একে অপরের সাহায্য-সহযোগিতা পাওয়া, বিপদে-আপদে, সুখে-দুঃখে, প্রয়োজনে, তাৎক্ষণিক যোগাযোগের সঠিক অনুসন্ধান দেয়া-নেয়ার নিমিত্তে সংকলিত ও সংযোজিত প্রকাশনা নবমপরশ “নরসিংদী জেলা নির্দেশিকা”।
এলাকাবাসির পরিচয়-পরিচিতির মাধ্যমে নিজেদেরকে বৃহত্তর জনগোষ্ঠীর সাথে সার্বিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে “নরসিংদী জেলা নির্দেশিকা” নরসিংদী জেলাবাসী-এলাকাবাসী তথা দেশবাসীর মধ্যে পরিচয়, পরিচিতি, যোগাযোগ স্থাপন, সম্প্রীতির সেতুবন্ধন এবং তথ্যভিত্তিক সার্বিক অনুসন্ধান ও প্রয়োজনীয় নির্দেশনা পাওয়ার জন্য সংকলিত এ নবমপরশ ।